বরগুনায় এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ এপ্রিল ২০২০, ০৭:০৮ পিএম


বরগুনায় এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত

ছবি- প্রতিদিনের চিত্র

 

বরগুনার বামনা উপজেলায় এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি হচ্ছেন বামনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বরগুনা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় (১৪ এপ্রিল) সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর নমুনা পরীক্ষা নীরিক্ষা শেষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাঁকে করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।

সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানান, করোনা ভাইরাসে সংক্রমিত সাংবাদিক তার নিজের বাসায় আছেন।বর্তমান স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।এ নিয়ে এখন পর্যন্ত বরগুনায় পাচঁজন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। আর বাকি তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পরও অনেক মানুষের সংস্পর্শে এসেছেন এ সাংবাদিক। তাই সাধ্য অনুযায়ী তাদের সবার তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে।

ইতোমধ্যেই সাংবাদিকের বাড়িসহ আশেপাশের একাধিক বাড়ি লকডাউন করার প্রক্রিয়া শুরু করা হবে।

Ads