তালতলীতে করোনা ভাইরাস সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ০৬:৫৪ পিএম


তালতলীতে করোনা ভাইরাস সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ

ছবি সংগৃহীত

বরগুনার তালতলীতে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (২এপ্রিল) রাতে সন্দেহজনক তাদের দুই করোনা ভাইরাস রোগী একজন রিক্সা চালকের ছেলে এবং আরেক জন সিঙ্গাপুর প্রবাসী। এ ঘটনায় আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা একটি শিশু এবং অন্যজন সিঙ্গাপুর প্রবাসী।সন্দেহ করা দুই ব্যক্তির মধ্যে সর্দি, জ্বর, গলা ব্যথার উপসর্গ রয়েছে।

এ বিষয় উপজেলা মেডিকেল অফিসার ডা.সাইদ হাসান সোহাগ এবং ডা.ফাইজুর রহমান জানান, তাদের দুইজনকে সন্দেহ করা হয়েছে। বর্তমানে ওই দুইজনসহ বাড়ির অন্যন্যা সদ্যসদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

Ads