আমতলীতে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ কারবারী গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ মার্চ ২০২০, ১২:২৮ এএম


আমতলীতে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ কারবারী গ্রেফতার

ছবি- প্রতিদিনের চিত্র

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রাম থেকে এক গাঁজা ব্যবসায়ীকে এক কেজি একশ গ্রাম গাজাসহ আব্দুল গনি ডাক্তার (৬০) চিহ্নিত এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
 
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আমতলী থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ গোজখালী গ্রামের মৃত্যু মোজ্জাফর মৃধার পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারী আব্দুল গনির বাড়ীতে অভিযান চালিয়ে গাজা বিক্রি করার সময় এক কেজি একশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আব্দুল গনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত গনি মৃধাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আমতলী থানার এসআই মহিউদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ চিহ্নিত মাদক কারবারী আব্দুল গনি ওই এলাকায় গাজার ব্যবসার করে আসছে।  
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী আব্দুল গনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Ads