কুয়াকাটায় জোর-জবরদস্তি করে অন্যের জমি দখলের অপচেষ্টা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ মার্চ ২০২০, ০৫:৫২ পিএম


কুয়াকাটায় জোর-জবরদস্তি করে অন্যের জমি দখলের অপচেষ্টা

ছবি-প্রতিদিনের চিত্র

কুয়াকাটায় জোর-জবরদস্তি করে অন্যের জমি দখল করে বাউন্ডারি দেয়ার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মহিপুর থানায় বুধবার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য একটি লিখিত অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক মজিবর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে লতাচাপলীর আলীপুর মৌজার বিএস ১৯৯৯নং খতিয়ানের ৫২৪৯নং দাগের ২০ শতাংশ জমি ওসান গ্রুপের কাছ থেকে ক্রয় করেন। তিনি চার বছর যাবৎ ওই জমি ভোগ দখল করে আসছে। কিন্তু বর্তমানে খন্দকার আলী আজম ও তার প্রতিনিধি জাকির হাওলাদার ওই জমি দখলের পায়তারা করছে বুধবার ইট বালু দিয়ে আংশিক বাউন্ডারি করেছে। এ কাজে তিনি বাধা দিলে তাকে খুন, জখমসহ মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে মজিবর ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে খন্দকার আলী আজমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তার প্রতিনিধি জাকির হাওলাদার জানান, সেখানে আমার নিজের কোন জমি নেই। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Ads