দশমিনায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
১০ মার্চ ২০২০, ০৮:৩৬ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
‘‘দূর্যোগ ঝুকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় আউলিয়াপুর মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দশমিনা স্টেশনের উদ্দ্যেগে অগ্নিকান্ড ঘটলে কিভাবে সামাল দেয়া হয় তার কয়েকটি মহড়ার অয়োজন সহ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম , প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার ডিফেন্সের স্টেশন মাষ্টার রিয়াজুল ইসলাম প্রমুখ।



































