গলাচিপায় পাঁচশত গ্রাম গাঁজাসহ কহিনুর গ্রেফতার
০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫ পিএম
পটুয়াখালীর গলাচিপায় পাঁচশত গ্রাম গাঁজা সহ কহিনুর বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গলাচিপা থানার এস.আই আল-মামুন ও এ.এস.আই দিবাকর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিবার দুপুর ১২টার দিকে ২ নম্বর ওয়ার্ডের ওয়াবদার পাশে বাসা থেকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ প্রতিবেদককে বলেন, কহিনুর একজন মাদক ব্যবসায়ী। এ বিষয়ে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলছে।






























