মিন্নি আমার পুত্রবধূ না: রিফাতের বাবা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ০১:৫৫ পিএম


মিন্নি আমার পুত্রবধূ না: রিফাতের বাবা

ছবি- প্রতিদিনের চিত্র

মিন্নি আমার পুত্রবধূ না। কারণ, রিফাতের সঙ্গে বিয়ে হওয়ার আগেই নয়ন বন্ডের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এ দাবি করেছেন বরগুনার আলোচিত হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফের বাবা দুলাল শরীফ।

তিনি বলেন, নয়ন বন্ডের সঙ্গে তার বিয়ের কথা না জানিয়েই রিফাতের সঙ্গে মিন্নির বিয়ে হয়। নয়নের সঙ্গে মিন্নির তালাক হয়নি। যদি আগের দলিল সঠিক থাকে তাহলে মিন্নির সঙ্গে রিফাতের বিয়ে হয়নি। এজন্য মিন্নি আমার পুত্রবধূ না। এটা ভেবে আমার ভালো লাগছে, কারণ মিন্নির মতো পুত্রবধূ আমার ছিল না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ‘AID FOR MAN FOUNDATION’ আয়োজিত “নারী নির্যাতন আইনের অপপ্রয়োগ রোধে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন, পরিবার বাঁচাও আন্দোলনের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads