লামায় নদীতে ডুবে শিশু মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম


লামায় নদীতে ডুবে শিশু মৃত্যু

লামায় নদীতে ডুবে আফিজা আকতার (২) নামে শিশু মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইব্রাহিম লিডার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত আফিজা আকতার ইব্রাহিম লিডার পাড়ার মো. জসিম উদ্দিন প্রকাশ বাছেক ও ইয়াছমিন আক্তারের মেয়ে।  

ইয়াছমিন আক্তার বলেন, আমি সংসারের গৃহস্থালির কাজ করছিলাম। আমার মেয়ে আফিজা আকতার উঠানে খেলছিল। বাড়ি হতে ১শত ফুট পূর্ব পাশ দিয়ে লামা খালটি প্রবাহিত হয়েছে। কখন যে বাচ্চাটি খেলার ছলে খালের পাড়ে চলে যায় আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে লোকজনের চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এসে শুনি বাচ্চা পানিতে পড়েছে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ডাক্তার বলেন, হাসপাতালে নেয়ার আগেই বাচ্চা মারা গেছে।  

প্রত্যেক্ষদর্শীরা জানান, আমরা লামা খাল ও মাতামুহুরী নদীর মোহনায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ লামা খালের পানি দিয়ে একটি শিশু ভেসে আসতে দেখে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।  

পানিতে ডুবে মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও শিশুর পিতা-মাতার সম্মতিতে লাশটি দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

Ads