রোয়াংছড়িতে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ জুন ২০১৯, ০৭:৩৩ পিএম


রোয়াংছড়িতে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্তৃক বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ১৭টি (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রোববার সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত কর্মশালার নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মো: শফিউল আলম, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নোমান হোসেন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম।

প্রধান অতিথি দাউদুল ইসলাম বলেন, জনস্বার্থে উন্নয়নে সরকার স্বতস্ফূর্ত কাজ করে যাচ্ছে। এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনের ফলে বর্তমানে আন্তর্জাতিক মানে উন্নীত হতে সহলভ্য হয়ে পড়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সকলকে সার্বিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি এলাকার বাস্তবায়িত উন্নয়নকে সাধারণ জনগণের কাছে অবহিতর মধ্যে দিয়ে প্রচার প্রসার করে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

এসময় রোয়াংছড়ি উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুর নবী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এমপি প্রতিনিধি নেইতন বুইতিং সহ জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনে সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Ads