লামায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মে ২০১৯, ০৩:১৭ পিএম


লামায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

বান্দরবানের লামায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয় “ভালবাসা”কে সামনে রেখে বুধবার (৮ মে) বিকালে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসের র‌্যালী উত্তর আলোচনা সভা হয়। সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের ১৯১ তম জন্মদিনের কেক কেটে তাঁর প্রতি সম্মান জানানো হয়।

সভায় লামা উপজেলার যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা যুবপ্রধান গোলাম আজম সৌরভ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, সাধারণ সম্পাদক মো. কামরুল জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক ও কোর্ট মসজিদের খতিব আজিজুল হক। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা দলনেতা মো. শাহিন।  এসময় লামা উপজেলা পৌর ও বিভিন্ন ই্উনিয়ন থেকে আগত রেড ক্রিসেন্ট সদসগণ উপস্থিত ছিলেন।

 

Ads