লামায় ভূট্টা চাষ প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত
১৩ মার্চ ২০১৯, ০৫:০১ পিএম
বান্দরবানের লামায় কৃষক পর্যায়ে ২০১৮-২০১৯ মৌসুমের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর ভূট্রা চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে শতাধিক কৃষকের উপস্থিতিতে এই মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সানজিদা বিনতে সালাম। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি।
প্রধান অতিথির বক্তব্য কৃষকের উদ্দেশ্য বলেন, অন্যান্য ফসল ও তামাকের পাশাপাশি রোপা পদ্ধতিতে ভূট্টা চাষ করে আপনারা লাভবান হবেন। পার্বত্য এলাকায় তামাকের পরিবর্তে কৃষি ক্ষেত্রে এই ফসল সম্ভাবনার এক নতুন দিগন্ত খুলেদিবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

























