নাইক্ষ্যংড়ি উপজেলার দোছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ পিএম


নাইক্ষ্যংড়ি উপজেলার দোছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের উক্যজাই হেডম্যান পাড়ায় ইয়ুথ ওয়েলফেয়ার এসোসিয়েশান কতৃক শিক্ষার্থীদের বিনামূল্য খাতা কলম বিতরণ করা হয়েছে।  এ সময় ২০ জন প্রাথমিক শিক্ষার্থীদের  শিক্ষা উপকরন দেওয়া হয়। 

ওয়ুথ ওয়েলফেয়ার এসোসিয়েশান এর সভাপতি বাথুই মারমা জানান,খুব দুর্গম এলাকার শিক্ষার্থীদের তাদের সাধ্যমত চেষ্টায় খাতা কলম বিতরণ করা হয়।  

এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের অারও ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক থোয়াইয়িন মারমা,সাংগঠনিক সম্পাদক মংহ্লানু মারমাও সদস্য উক্যচিং মারমা।      

Ads