রোয়াংছড়িতে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা
১৬ জানুয়ারি ২০১৯, ০৫:২৮ পিএম
রোয়াংছড়ি উপজেলাতে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স সভা কক্ষে ১৫-০১-২০১৯ ইং তারিখ মঙ্গলবার। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মংহ্লা প্রু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আলী, বান্দরবান সিভিল সার্জনের প্রতিনিধি, রোয়াংছড়ি থানা প্রতিনিধি এসআই ফোহাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক অংথোয়াইখয় মারমাসহ আরো অত্র দপ্তরের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সহকারি ও পরিবার পরিকল্পনা ওয়ার্ড কর্মীর উপস্থিত ছিলেন।
আগামী ১৯ জানুয়ারী ২০১৯ ইং তারিখে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৯ইং (২য় রাউন্ড) উদ্যাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজনে বক্তব্যরা বলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা বক্তব্য বলেন অত্র অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা ১০০% হিসেবে লক্ষ্য উদ্দেশ্য পৌছানোর জন্য প্রতিটি নিজ কর্মস্থল থেকে দ্বায়িত্ব পালন করে সমন্বয় করে কাজ করার জন্য আহ্বান জনান। আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি ও সভাপতি বক্তব্য মাধ্যমের আহ্বান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৯ ইং (২য় রাউন্ড) ঐ দিনের সকল স্থানীয় প্রতিনিধি, পাড়ার প্রধান বা করবারি, মেম্বার, চেয়ারম্যানরা সহ যোগীতার মাধ্যমে আবশ্যই ১০০% লক্ষ্য উদ্দ্যেশ্য পৌছানোর জন্য সম্বনয়ের কাজ করতে প্রতিশ্রুতি রাখেন।






























