২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে ১০০টি চার্চ ভিত্তিক চাউল বিতরণ
২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ পিএম
রোয়াংছড়ি উপজেলাতে ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চার্চ ভিত্তিক ১০০টি র্চাচকে ৫০০ কেজি করে চাউল বিতরণ করেছেন আজ ২৪শে ডিসেম্বর ২০১৮ রোজ সোমবার উপজেলা পরিষদের মিলয়াতনের কক্ষে। খ্রীষ্টান ধর্মের বলম্বীর ১০০টি র্চাচ ভিত্তিক বিতরণের অনুষ্ঠানের সঞ্চলনার ধীরেন্ট ত্রিপুরা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, ৪নং নোয়াপতং ইউপি পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, প্রতিমন্ত্রী প্রতিনিধি নাইতং বুইটিংসহ। রোয়াংছড়ি উপজেলাতে ১০০টি র্চাচভিত্তিক মন্ডলীর পালক উপস্থিত থেকে যথাযথভাবে বিতরণ করা হয়। প্রতিবছর ন্যায় এই বছরও ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উদ্যাপনের র্চাচ মন্ডলীরা পালন করতে পারবে বলে জানান র্চাচ মন্ডলীর পালক।

























