রোয়াংছড়ি উপজেলাতে ৪৭তম জাতীয় সমবায় দিবস যথাযথ পালিত
২৫ নভেম্বর ২০১৮, ১০:২৩ পিএম
ছবি-সংগৃহীত
বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলাতে “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের প্রতিবছর ন্যায় উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে রোয়াংছড়ি বাজার প্রধান সড়ক হয়ে বর্ণাঢ্য র্যালী করা হয় ২৫শে নভেম্বর রোববার সাড়ে ১০টা।
উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠানের সমবায় অফিসে সহকারী পরিদর্শক মো: কলিম উল্লাহ সঞ্চালনা সমবায় অফিসার মো: মাহবুবর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদরে চেয়ারম্যান ক্যবামং মারমা, বিশেষ অতিথি রোয়াংছড়ি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে অফিসার ও ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আলী রোয়াংছড়ি মহিলা সমবায় সমিতি সভানেত্রী অংম্রাচিং, সমবায় অদিপ্তর অধীনে রেজিষ্টার প্রাপ্ত সমিতি’র সভাপতি ও সদস্যবৃন্দসহ অত্র উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






























