রোয়াংছড়ি ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। যার মূলনীতি ঐক্য, শিক্ষা, প্রগতি এবং এই মূলনীতির আলোকে সমগ্র বিশ্বের সাথে পরিচিত হয়ে ত্রিপুরা ছাত্র ছাত্রীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে (টিএসএফ)।
বিগত ২৯ জানুয়ারি,২০১৬ সালে প্রথম কাউন্সিল এর মধ্যে দিয়ে রোয়াংছড়ি উপজেলায় (টিএসএফ) এর সুচনা। সুচনা লগ্ন থেকে রোয়াংছড়ি উপজেলায় টিএসএফ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়। যেমন, ফ্রি-কোচিং, চিত্রাঙ্কন এবং লেখালেখি প্রতিযোগিতা, বিভিন্ন উন্নয়নমূলক সেমিনার, ইত্যাদি।
আজ ২৮ সেট্পেম্বর, ২০১৮ ইং রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময়ে শুরু হয় রোয়াংছড়ি উপজেলা টিএসএফ এর দ্বিতীয় মেয়াদে কাউন্সিল। উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য শ্রী সাধুরাম মিল্টন ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সম্মানিত সদস্য বাবু কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি, বান্দরবান জেলা ব্যবস্থাপক, মাচাং এড. খুশীরায় ত্রিপুরা। উক্ত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু চহ্লামং মার্মা, চেয়ারম্যান, ০১ নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ, রোয়াংছড়ি উপজেলা), জনাব ধীরেন ত্রিপুরা, (সভাপতি, ত্রিপুরা কল্যাণ সংসদ, রোয়াংছড়ি উপজেলা শাখা), জনাব বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, (চেয়ারম্যান, ০৩ নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ, রোয়াংছড়ি), মাচাং সলিরাম ত্রিপুরা, (সদস্য, ০৩ নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ), মাচাং সুপল ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা কল্যাণ সংসদ, রোয়াংছড়ি উপজেলা), মাচাং শান্তি সাধারণ সম্পাদক, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা।
উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, রোয়াংছড়ি উপজেলা শাখা সম্মানিত সভাপতি মাচাং যাকোব ত্রিপুরা। উক্ত কাউন্সিলটি ৩টি অধিবেশনে ভাগ করা হয়। উক্ত সভায় অতিথিবৃন্দরা টিএসএফ এর কার্যক্রমসহ ত্রিপুরাদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এবং টিএসএফ এর ইতিহাস, বর্তমান টিএসএফ এর অবস্থা, ছাত্র-ছাত্রীদের উদ্দিপনামূলকসহ এবং ত্রিপুরাদের বর্তমান বাস্তব চিত্র নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
আলোচনা সভা শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪:০০ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেমে কাউন্সিল ও আলোচনা সভা সমাপ্তি করা হয়।

























