অাদিবাসী স্কুলের ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৬ পিএম


অাদিবাসী স্কুলের ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাইশারীর মুইঅং মারমা পাড়ায়।

ছাত্রীর অভিভাবক ক্যছিমং মারমা জানায়, তার মেয়ে প্রতিদিনের মত স্কুলের চলে যায়। কিন্তু শনিবার সকালে ৮ ঘটিকার সময় স্কুলের যাওয়ার পথে স্থানীয় বখাটে অারিফ উল্লাহ তার মেয়েকে জোর করে জঙ্গলে ভেতরে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে প্রথমে কু প্রস্তাব করে কিন্তু মেয়েটি রাজি না হলে সেখানে জোর করে ধর্ষণের প্রচেষ্ঠা চালায়। কিন্তু মেয়েটির চিৎকারে ধর্ষণের চেষ্টা বৃথা হয়ে যায়। সেখানে স্থাণীয়রা এগিয়ে অাসলে বখাটে পালিয়ে যায়।

অভিভাবক অারও জানায় বখাটে অারিফ উল্লাহ প্রতিদিন তার মেয়েকে স্কুলের যাওয়ার পথে উত্ত্যক্ত করত। কিন্তু মেয়েটির বাবা তেমন গুরুত্ব দেয়নি। বর্তমানের মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব শংকিত অাছে বলেও মেয়েটির বাবা জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো অালম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনাটি অবহিত করেছেন।

বাইশারী পুলিশ ফাঁরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম হাবিবুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি নিশ্চত করেছেন এবং ঘটনাটি শুনার সাথে সাথে অভিভাবকের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Ads