নাইক্ষ্যংছড়ির উপজেলা স্বাস্থ্য ও প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জাতীয় শোক দিবস পালিত
১৬ আগস্ট ২০১৮, ১২:৫২ এএম
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বাষির্কী।
এই দিনটি উপলক্ষে সকাল ৯ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি হাসপাতালে এক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার জেলা পরিষদ সদস্য জনাব ক্যনেওয়ান চাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চোধুরী। এই শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব অাবু জাফর মোহাম্মাদ ছলিম।
এ সময় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৭ জন শহীদদের প্রতি রুহের মাগফেরাত কামনা করে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও সব কমিউনিটি ক্লিনিকের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।






























