সিরিজ জেতা হলো না বাংলাদেশের
১৩ অক্টোবর ২০১৬, ০২:৫২ এএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। দুদলের মধ্যকার সিরিজ নির্ধারণী এই ম্যাচটিতে জয়ের জন্যে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে নেমে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। ফলে লড়াই করেও শেষ পর্যন্ত সিরিজ ঘরে তুলতে পারলো না টাইগাররা।
টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৭৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
এদিন ইংলিশদের জয়ের বন্দরে নিয়ে ভেড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকস। দলের বিপর্য়য়ের মুহূর্তে হাল ধরে শেষ পর্যন্ত তিনি খেলেছেন অপারাজিত ৪৭ রানের একটি দারুণ ইনিংস। অবশ্য ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন বেন ডাকেট। ৬৮ বলের এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৪টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ সাম বিলিংসের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও শফিউল ইসলাম।



































