মুস্তাফিজের অভাব কাউকে দিয়ে পূরণ করা সম্ভব নয়: ভূবনেশ্বর কুমার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মে ২০১৬, ০৭:৪৭ পিএম


মুস্তাফিজের অভাব কাউকে দিয়ে পূরণ করা সম্ভব নয়: ভূবনেশ্বর কুমার

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ইনজুরির কারনে মুস্তাফিজকে ছাড়া শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলার স্টেডিয়াসে গুরুত্বপূর্ন প্লে-অফের ম্যাচে খেলতে নামে হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের চোটের কথা জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলে  প্রথমবার কাটার মাস্টারকে ছাড়া খেলতে হয়েছে সানরাইজার্সদের।

গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই ম্যাচে ওয়ার্নারের বীরত্বে কষ্টের জয় পেলেও মুস্তাফিজকে ছাড়া খেলা খুব কষ্টকর বলে মন্তব্য করলেন ভারতীয় পেসার ভূবনেশ্বর কুমার। বললেন, এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না। তার জায়গায় খেলা ট্রেন্ট বোল্ট তার অভাব পুষিয়ে আনতে পারেনি। তবে সেটাও তো খেলারই অংশ।

তিনি আরো বলেন, “আমাদের টিম মিটিংয়ে আগে ব্যাটের কথা বলা হয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে আমরা পরিকল্পনা বদলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই। দলে আশিষ নেহারার মতো অভিজ্ঞ বোলার ইনজুরির কারণে খেলতে পারছেন না। মুস্তাফিজের মতো বোলারকেও আমরা এ ম্যাচে মাঠে নামাতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত পাল্টে ফেলি”।

মুস্তাফিজের পরিবর্তে মাঠে নামা নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের ব্যাপারে তার মন্তব্য, অবশ্য আগে থেকেই বোল্ট নেটে কঠোর পরিশ্রম করেছিল। ওর ধারণা ছিল সেমিফাইনাল বা ফাইনালে হয়তো খেলার সুযোগ মিলতে পারে।

তবে, মুস্তাফিজের অভাব পূরণ করতে ব্যর্থ হয়েছেন ট্রেন্ট বোল্ট। একটা উইকেট পেলেও চার ওভারে বল করে দিয়েছেন ৩৯ রান।

Ads