হুয়াওয়ের স্মার্টফোনে ফেসবুক অ্যাপ্লিকেশন থাকবে না

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ জুন ২০১৯, ১২:৫১ এএম


হুয়াওয়ের স্মার্টফোনে ফেসবুক অ্যাপ্লিকেশন থাকবে না

এবার হুয়াওয়ের পাশ থেকে সরে গেল ফেসবুক। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে, হুয়াওয়ের নতুন স্মার্টফোনে থাকবে না ফেসবুক অ্যাপ। থাকবে না ইনস্টাগ্রাম ও হোয়্যাটসঅ্যাপের অ্যাপ্লিকেশনও। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। অবশ্য এ বিষয়ে এখনো হুয়াওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তবে এই সিদ্ধান্ত হুয়াওয়ের নতুন স্মার্টফোনের ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে যেসব স্মার্টফোন তৈরি করবে হুয়াওয়ে, সেগুলোতে থাকবে না ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়্যাটসঅ্যাপ প্রিইনস্টল অবস্থায় থাকবে না। তবে ডাউনলোড করে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে। কিন্তু এই অ্যাপগুলো আর আগে থেকে স্মার্টফোনে প্রিইনস্টল করতে পারবে না হুয়াওয়ে।

Ads