ফেসবুক থেকে করা যাবে মোবাইল রিচার্জ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ এপ্রিল ২০১৮, ০২:৫১ পিএম


ফেসবুক থেকে করা যাবে মোবাইল রিচার্জ

কাজের প্রয়োজনে অনেক সময় হয়তো আপনি বাইরে সময় দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইলে টাকা থাকে না। ফলে প্রয়োজনের সময় আপনি কথা বলতে পারেন না। আবার হাতের কাছে কোনো রিচার্জের দোকানও হয়তো খুজে পাচ্ছেন না। তখন কি করবেন।

তবে এর বিকল্পও কিন্তু আছে। আপনি জেনে খুশি হবেন যে ফেসবুক থেকে মোবাইল রিচার্জ করা যায়। শুনে হয়তো অবাক হচ্ছেন। তবে ঘটনা কিন্তু সত্যি।

ফেসবুকের মাধ্যমে যেভাবে করবেন মোবাইল রিচার্জ …

ফেসবুক অ্যাপটি প্রথমে খুলতে হবে। তারপর ফেসবুক হোমপেজের উপরে একেবারে ডানদিকে নোটিফিকেশন আইকনের পাশের আইকনটিতে ক্লিক করতে হবে। তার মধ্যেই ‘মোবাইল রিচার্জ’ বলে একটি অপশন থাকবে। ফেসবুক অ্যাপটি আপডেট করলেই এই রিচার্জ অপশনটি পাওয়া যাবে।

Ads