চলচ্চিত্রেও ছিলেন স্টিফেন হকিং
১৫ মার্চ ২০১৮, ০৩:৩৮ পিএম
পদার্থবিদ স্টিফেন হকিং বুধবার (১৪ মার্চ) ৭৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। গুণী এই বিজ্ঞানী পৃথিবীতে রেখে গেছেন তার বহু সৃষ্টিকর্ম। পদার্থবিদ্যায় নতুন নতুন অগ্রগতিতে জোরালো অবদান রাখেন তিনি।
তবে এই কিংবদন্তি বিজ্ঞানী শুধু বিজ্ঞান গবেষণা নিয়েই ব্যস্ত থাকেননি। তাকে দেখা গেছে সেলুলয়েডেও। চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট আইএমডিবির তথ্য মতে স্টিফেন হকিং অভিনয় করেছেন নয়টি সিনেমা আর ডকুমেন্টারিতে। এছাড়াও ১৯৯১ সালের পর থেকে তিনি চলচ্চিত্রের পর্দায় স্বশরীরে এসেছেন কমপক্ষে ৭৪ বার।
আর হকিংয়ের জীবন ও কর্ম নিয়ে কিন্তু সিনেমা হয়েছে বেশ কয়েকটি। তাকে নিয়ে নির্মিত হয়েছে তিনটি চলচ্চিত্র, একটি টিভি সিরিজ ও একটি প্রামণ্যচিত্র।


































