শীঘ্রই বাজারে আসছে ইন্টেল কোর আই ৯ ল্যাপটপ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৮, ০৯:০৭ পিএম


শীঘ্রই বাজারে আসছে ইন্টেল কোর আই ৯ ল্যাপটপ

এবারই প্রথম কোর আই ৩, আই ৫ ও আই ৭ এর পাশাপাশি কোর আই ৯ সিরিজের প্রসেসর ও ল্যাপটপের জন্য ছাড়তে যাচ্ছে ইন্টেল।  এছাড়া কফি লেক-এইচ সিরিজের দুটি ল্যাপটপ ওয়ার্কস্টেশন প্রসেসর ইন্টেল জিয়নও রয়েছে।

ইন্টেলের অষ্টম প্রজন্ম প্রসেসরের কাতারে যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি প্রসেসর।  এর মধ্যে ল্যাপটপ ও ডেস্কটপ দুটি ঘরানার পণ্যই রয়েছে।  নতুন প্রসেসরগুলো কফি লেক-এইচ সিরিজের আর্কিটেকচারে তৈরি।

ইন্টেল কোরআই ৯ ৮৯৫০ এইচকে প্রসেসরটিতে থাকছে ছয়টি কোর ও ১২টি থ্রেড।  কোর আই৭ এর চেয়ে তা বেশি না হলেও, স্পিড, বুস্ট স্পিড ও ক্যাশের পরিমাণে প্রসেসরটি বেশ এগিয়ে রয়েছে।  ফলে কোর আই৭-এর চেয়ে সেটি অনেক গুণ এগিয়ে থাকবে।

জিয়ন প্রসেসরগুলোও একইভাবে ক্যাশ ও স্পিডে এগিয়ে রয়েছে, সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে ওয়ার্কস্টেশন ফিচার যুক্ত করা যাবে। নতুন প্রসেসরগুলো গেমিং, ডিজাইনিং ও ভিডিও প্রোডাকশনের জন্য তৈরি ল্যাপটপকে এগিয়ে দেবে আরেক ধাপ। চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে এসব ল্যাপটপ বাজারে আসতে শুরু করবে।

Ads