রাঙ্গামাটিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তির স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৬ পিএম


রাঙ্গামাটিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তির স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তি-২০১৭ এর মেধা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত মেধা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধাবৃত্তির আহবায়ক লিটন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার  সম্পাদক ফজলে এলাহি, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার প্রকাশক সেলিনা সুলতানা। স্বাগত বক্তব্যে দেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার রিপোটার সাইফুল বিন হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার রিপোটার তানিয়া এ্যানি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অন্যান্য জেলার তুলনায় আমাদের এ পার্বত্য চট্টগ্রাম শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতি’সহ বিভিন্ন দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পরা জনগোষ্ঠীদের এগিয়ে নিতে আগামীতে এই জ্ঞানী শিক্ষার্থীরাই কাজ করবে। আর এ জন্য পার্বত্য চট্টগ্রাম পরিবার মেধাবৃত্তির যে আয়োজনটি করেছে তা অব্যশ্যই প্রশংসারদাবী রাখে। এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান অবশ্যই ভালো শিক্ষার্থী গড়তে সহায়ক ভ’মিকা রাখে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে এখনো চিকিৎসক ও ভালো কর্মকর্তার অভাব রয়েছে। ভালো শিক্ষার্থী যদি এখান থেকে গড়ে উঠতে পারে তাহলে ভবিষ্যতে নিজেদের জন্মস্থানেই চিকিৎসক বা ভালো কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে তারা। তিনি পরীক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাতশতাধীক অংশগ্রহণ কারীদের মধ্যে তোমরা সেরাদের সেরা হয়েছো। তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আলোর ফুলকি। তোমাদের মাঝেই লুকিয়ে আছে অনেক প্রতিভা। তোমরাই আগামিতে দেশ পরিচালনা করবে। এখন থেকেই ঘুমিয়ে ঘুমিয়ে নয় তোমারা জেগে জেগে স্বপ্ন দেখো। শিক্ষার্থীদের স্বপ্ন পূরনে অভিভাবক শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরে মেধাবৃত্তি-২০১৭ পরীক্ষায় অংশগ্রহনকারী উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে মেধা স্মারক প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Ads