নিবন্ধিত নিউজপোর্টাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নয়ন তারা

০৮ অক্টোবর ২০২৩, ০২:২১ এএম


নিবন্ধিত নিউজপোর্টাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জ শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বহুল প্রতিক্ষিত নিবন্ধিত নিউজপোর্টালসমূহের সংগঠন, `অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ(ONAB)’ এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হল। 

এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইপিবিডি.কম-এর সম্পাদক মোল্লাহ এম. আমজাদ হোসেন সভাপতি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাথাকায় একক প্রার্থী হিসেবে এবিনিউজ২৪বিডি.কম-এর সম্পাদক শাহীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মোল্লাহ আমজাদ পেয়েছেন ২৭ ভোট। অপর প্রতিদ্বন্দি মো: মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়।  

 

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম সম্পাদক মো: সিদ্দিকুর রহমান ও মো: আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো: মোস্তাকিম সরকার। 


এছাড়া নির্বাহী পরিষদে সদস্য নির্বাচিত হয়েছেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, অয়ন আহমেদ, হামিদ মো: জসিম, মহসিন হোসেন এবং খোকন কুমার রায়।


নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ফরিদ হোসেন, গ্লোবাল টিভির- সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য- জুলহাস আলম। এর আগে সকাল ১০.৩০টার সময় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

 

আজ শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বহুল প্রতিক্ষিত নিবন্ধিত নিউজপোর্টালসমূহের সংগঠন, ‘অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ(ONAB)’ এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হল।
 

Ads