ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
ছবি ছাড়া বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির নির্দেশনা চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুল খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন জানিয়ে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে রিট আবেদনটি করেন। তাঁর স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে রিটে অথরাইজড করা হয়।
এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি জানান, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়াহর বিধান মেনে চলেন। এ কারণে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন।
ছবি না তোলার কারণে তাঁর জাতীয় পরিচয়পত্র নেই এবং এর ফলে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি। তাই ছবি ছাড়াই বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেরিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন।
তবে সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি।
রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।
রুল জারির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল, ছবি ছাড়া এনআইডির আবেদন সংবিধান পরিপন্থী। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজ পালন বা ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পরিচয় শনাক্ত করতে ছবি প্রয়োজন হয়।
এ ছাড়া বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে চোখের আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হতে পারে, যা আবেদনকারীর পর্দা সংক্রান্ত অবস্থানের সঙ্গেও সংশ্লিষ্ট—এমন যুক্তিও আদালতে তুলে ধরা হয়েছিল।
































