নড়াইলে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারি আটক
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৌরসভার হাতির বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই মাদক কারবারি যশোর কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন(২৫) এবং ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।
জানা গেছে, নড়াইলের পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্স পার্থ ও ইনজামসহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ যশোরের ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের পর তাদের নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।























