নড়াইলে হত্যা মামলায় ১জনের ফাঁসি, ২জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০২১, ০৩:০১ এএম


নড়াইলে হত্যা মামলায় ১জনের ফাঁসি, ২জনের যাবজ্জীবন কারাদন্ড

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোমেনা বেগম।


নড়াইলে হত্যা মামলায় এক জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ আদেশ দেন।

 

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন সলেমান সরদারের স্ত্রী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত  সলিম সরদারের মা মোমেনা বেগম ও ভাগনে কবির খানের ছেলে সাজ্জাদ খান।

 

মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

রায় ঘোষনার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামী পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Ads