বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, ১৬টি বাড়ি লক ডাউন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ এপ্রিল ২০২০, ০৯:৩৭ পিএম


বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, ১৬টি বাড়ি লক ডাউন

ছবি সংগৃহীত


বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে জেলার প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৩৫ বছরের এই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাসিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ এসেছে বলে আজ (বুধবার) বিকালে নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।

এবিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ মুঠোফোনে জানান তার নেতৃত্বে বাগেরহাট পুলিশ সুপার ও সিভিল সার্জন  ঘটনা স্থলে গিয়ে আশপাশ ঘুরে দেখে আক্রন্ত যুবকের বাড়িসহ আশপাশের ১৬টি  বাড়ীটি লকডাউন করা হয়েছে। এদিকে বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় খবরে জেলাজুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।

 

Ads