নড়াইলে সুলতান মেলার উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম


নড়াইলে সুলতান মেলার উদ্বোধন

ছবি-প্রতিদিনের চিত্র

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১২ দিনব্যাপী। বৃহস্পতিবার  বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার ও সম্মানিত অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান। এদিকে সুলতান মঞ্চে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 

 

Ads