মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি ২০১৬, ০৫:৩৪ পিএম


মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত

আন্তজাতিক ডেস্ক :: মেক্সিকো সিটির দক্ষিণের শহর টেমিক্সকোরে নবনির্বাচিত গিজেলা মোতা নামের এক নারী মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরেই নিজ বাসভবনে তাকে গুলি করে হত্যা করা হয় ।

রিপোর্টে বলা হয়, ৪ জন বন্দুকধারী তাকে আক্রমণ করেছিল। পুলিশের গুলিতে ২ বন্দুকধারী নিহত হয়েছে এবং অপর দুইজনকে পুলিশ আটক করেছে। হত্যার কারণ স্পষ্ট নয়।

গত কয়েকবছরে বেশ কিছু মেক্সিকান মেয়র মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হয়েছেন। নারী মেয়র গিজেলা মোতাও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Ads