অ্যাডলফ হিটলার ১০০ভাগ পুরুষ ছিলেন না!

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর ২০১৫, ০৫:১০ পিএম


অ্যাডলফ হিটলার ১০০ভাগ পুরুষ ছিলেন না!

প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রায় একশো বছরের পুরনো একটি মেডিক্যাল রিপোর্ট ঘেঁটে এই তথ্য মিলে যে, নাৎসি-নেতা অ্যাডলফ হিটলারের একটাই অণ্ডকোষ ছিল। জার্মানী ইতিহাসবিদরা এমনটাই দাবি করছেন।

ইতিহাস বলছে, ১৯২৩ সালে প্রথমবার ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হলে হিটলারকে মিউনিখের ল্যান্ডসবার্গ জেলে পাঠানো হয়। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা করেন চিকিৎসক জোসেফ স্টেইনার ব্রিন।

পরে মেডিক্যাল রিপোর্টে তিনি লেখেন, অ্যাডলফ এমনিতে নীরোগ ও শক্তিশালী হলেও তাঁর ডান দিকের অণ্ডকোষটি অদৃশ্য বা ক্ষতিগ্রস্ত। নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ফ্লিক্সম্যান রিপোর্টটি খতিয়ে দেখে বলেন, প্রায় শতাব্দী প্রাচীন হলেও জেলখানার এই রিপোর্ট একশো ভাগ নির্ভুল।

তবে হিটলারের যৌনাঙ্গ যে স্বাভাবিক নয়, বরং অপরিপূর্ণ— এই রটনা দীর্ঘদিনের। প্রথম বিশ্বযুদ্ধ পর তিনি তখন প্রবল পরাক্রমী জার্মান চ্যান্সেলর। এক দেশে জন্মে অন্য দেশে ছড়ি ঘোরাচ্ছেন বিশ্বের একটা বড় অংশ জুড়ে।

ইতিহাস থেকে পাওয়া সাম্প্রতিক নথি ঘিরে ফের ছড়িয়েছে চাঞ্চল্য। হিটলার কেন সন্তানহীন, এত দিনে সেই প্রশ্নেরও জবাব পাওয়া গেল বলে দাবি ইতিহাসবিদদের একাংশের। বান্ধবী ইভা ব্রাউনের সঙ্গে যৌন মিলনের সময় তিনি যৌনশক্তিবর্ধক ওষুধ নিতেন বলে যানা যায়।

Ads