রিয়াজকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে
২৪ অক্টোবর ২০১৫, ১০:৩২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: হৃদরোগে আক্রান্ত চিত্রনায়ক রিয়াজের হাসপাতাল থেকে শনিবার দুপুরে বাসায় ফেরার কথা। টানা পাঁচদিন ধরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে চিত্রনায়ক রিয়াজ বাসায় ফেরার পরই শুটিংয়ে অংশ নিতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রিয়াজকে আগামী ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং হৃদরোগ প্রতিরোধের নিয়ম মেনে চলতে হবে।
গত সোমবার সন্ধ্যায় উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের ইউনিটে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। বন্ধু ও সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস ও অন্যান্যদের সহায়তায় তাকে প্রথমে উত্তরার একটি ক্লিনিক ও পরে অ্যাপোলে হাসপাতালে নেয়া হয়। ওই রাতেই তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হৃৎপিণ্ডে একটা রিং(স্টেন্ট) পরানো হয়।
জানা গেছে, অল্প কিছুদিনের মধ্যেই তার হৃদপিণ্ডে আরেকটি রিং পরাতে হবে।



































