ক্যাটরিনার প্রথম পছন্দ শাহরুখ খান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ অক্টোবর ২০১৫, ০৫:২১ পিএম


ক্যাটরিনার প্রথম পছন্দ শাহরুখ খান

ছবি-সংগৃহীত

অনেক দর্শকদের পছন্দের প্রথম তালিকায় রয়েছেন বলিউড ললনা ক্যাটরিনা কাইফ। কিন্তু কে এই 'ধুমগার্ল' খ্যাত অভিনেত্রীর প্রথম পছন্দ? এবার ক্যাটরিনা নিজেই তার পছন্দের তালিকায় থাকা প্রথম ব্যক্তিটির নাম প্রকাশ করলেন।

ক্যাটরিনা জানিয়েছেন, তার পছন্দের প্রথম মানুষটি হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন ক্যাট। ক্যাটরিনা আরো জানিয়েছেন, তিনি সবসময় শাহরুখের পেশাগত জীবনের সফলতা থেকে শুরু করে ব্যক্তিজীবনের সবকিছুতেই রীতিমতো মুগ্ধ।তার কারনে তিনি সব সময় শাহরুখের সান্নিধ্য লাভ করতে পছন্দ করেন।

ওয়ান ইন্ডিয়ার খবরে জানা গেছে, সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখলেও খানদের মধ্যে শাহরুখকে সবচেয়ে বেশি পছন্দ করেন ক্যাটরিনা।তিনি 'জাব তাক হ্যায় জান' ছবিতে এক সঙ্গে অভিনয়ের সুবাদে শাহরুখকে কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন। সে সময় তিনি শাহরুখের বিনম্র ব্যবহার ও অভিনয় পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। তাই তিন তার পছন্দের তালিকায় শাহরুখকেই শীর্ষ স্থানে রেখেছেন।

এ প্রসঙ্গে ক্যাটরিনা আরো বলেন, আমি আমার জীবনের প্রথম ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করে তার ভক্ত হয়ে গেছি। তিনি পেশাদার দৃষ্টি ভঙ্গির পাশাপাশি কথা-বার্তাতে বেশ রসবোধের পরিচয় দেন। সত্যিকারার্থে এতে আমি মুগ্ধ। সেই সঙ্গে তিনি অনেক উদার মনের মানুষ।

সূত্রটি আরো জানিয়েছে, ক্যাটরিনার শাহরুখকে নিয়ে এমন মন্তব্য অনেকেই বাঁকা চোখে দেখছেন। কেউ কেউ বলছেন, শাহরুখের পরবর্তী ছবি 'ডন-থ্রি'তে অভিনয়ের সুযোগ পেয়েই ক্যাটরিনা এমন কথা বলছেন।

Ads