হৃদয়ের গভীরে আমি অভিনয় অনুভব করি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুলাই ২০১৬, ০৯:৪৫ পিএম


হৃদয়ের গভীরে আমি অভিনয় অনুভব করি

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। দর্শকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই বলছি যে আমি আসলে নিজেকে এতো কাজের সঙ্গে জড়িয়ে নিয়েছি যে অভিনয়ে আলাদাভাবে নিজেকে ব্যস্ত রাখা কঠিন। মাঝে মধ্যে টুকটাক অভিনয় করবো সেটা একান্তই ভালোলাগা থেকে। কারণ আমি যা কিছুই করিনা কেন অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা।

হৃদয়ের গভীরে আমি অভিনয় অনুভব করি। আর হয়তো এ কারণে দর্শক আমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমিও খুব মিসকরি অভিনয়ের জায়গাটুকু। কিন্তু কিছু করার নেই।

অভিনেত্রী শমী কায়সার একটি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

গত ঈদে ‘শেষের পরে’র নাটক প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে কী আগের মতো এখন আর একটি নাটক প্রচারের পর অভূতপূর্ব সাড়া মিলে না। কারণ এখন অনেক চ্যানেল, দর্শকও অনেক। তবে আগের চেয়ে মানুষ এখন অনেক ব্যস্ত। তাই কখন কোন চ্যানেলে কোন নাটক প্রচার হয় বা হবে তা মনে রাখাও যেন একটি কঠিন কাজ।

দর্শক আসলে এতো চাপ নিয়ে কিন্তু নাটক দেখতে চায় না। হ্যাঁ এটা ঠিক কিছু দর্শক আছেন যারা তাদের প্রিয় শিল্পীর কাজগুলো মনে রাখতে চান। হয়তো তেমন দর্শকের কাছ থেকেই এখনো সাড়াটা পাই সেটা মুঠোফোনেই হোক বা ফেসবুকেই হোক। ‘শেষের পরে’র জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। চয়নিকা চৌধুরী চেষ্টা করেছেন ভালোভাবে নাটকটি শেষ করতে। মাহফুজ আহমেদ সবসময়ই আমার সহশিল্পী হিসেবে ভীষণ পছন্দের এবং খুব কো-অপারেটিভ শিল্পী।

Ads