অবশেষে লুলিয়াকে বিয়ে করছেন সালমান!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ অক্টোবর ২০১৫, ০৭:১২ পিএম


অবশেষে লুলিয়াকে বিয়ে করছেন সালমান!

ছবি-সংগৃহীত

অবশেষে রোমানিয়ান টেলিভিশন তারকা লুলিয়াকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান।

সালমানের সাথে ক্যাটরিনা কাইফের সম্পর্কের ভাঙনের পর থেকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রোমানিয়ান টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেম চলছে।

এবার শোনা যাচ্ছে, ইতিমধ্যে সালমান খানের সাথে লুলিয়ার আংটি বদল সম্পন্ন হয়েছে। এমনকি খুবই দ্রুত বিয়ে করতে যাচ্ছেন তারা।
 
ম্যানোরোমা অনলাইনের বরাত দিয়ে ইন্টারন্যাশনার বিজনেস টাইমস জানিয়েছে, সালমান ও লুলিয়ার মধ্যে গোপনে আংটি বদলের কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুর দিকে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। লুলিয়ার ম্যানেজার কতৃক এই তথ্য নিশ্চিত হয়েছেন।

ভক্তদের মাঝে গুঞ্জণ যে, সালমান দুই বছর যাবত্  লুলিয়ার সঙ্গে প্রেম করছেন । এমনকি তাদের কয়েকবার একসঙ্গে দেখাও গেছে। শোনা গেছে, অর্পিতার বিয়ের পর লুলিয়ার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন সালমান।

এছাড়াও সম্প্রতি সালমান খানকে প্রশ্ন করা হয়েছিল- সামনের বছরে আপনার পছন্দনীয় বড় কাজ কোনটি? বিয়ে নাকি তিন খানের জুটি বেঁধে ছবি করা? উত্তরে তিনি বলেছেন, আমি ২০১৫ সালে বিয়ে করাটা পছন্দ করব। এরপর তিন খান একসঙ্গে ছবি করব। আর তিন খান  (আরবাজ খান, সালমান খান ও সোহেল খান) তো সবসময় একসঙ্গেই থাকে।

যদিও সালমান খানের বিয়ের বিষয়ে তার ঘনিষ্ঠ কারো কাছ থেকে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

Ads