নাইট ক্লাবে ৪ নারী প্রতারকের খপ্পরে সালমান!
০৮ অক্টোবর ২০১৫, ০২:৪৬ এএম
ছবি-সংগৃহীত
বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে ভক্তবেশী ৪ নারী প্রতারক তার নিজের ব্যবহ্বত মানিব্যাগ, সানগ্লাস, পেনডেন্ট খুইয়েছে।
জানা গেছে, গেল সপ্তাহে বান্দ্রার একটি জনপ্রিয় নাইট ক্লাবে তার প্রতারিক হওয়ার ঘটনা ঘটে। ওই দিন সালমান তার বন্ধুদের সাথে একত্রিত হয়েছিলেন। এমন সময় সালমানের ফ্যান বলে দাবি করে ৪ জন তরুণী।
সালমান তার ভক্তদের কখনও নিরাশ করেন না। সে সময় সালমান তার নিকটবর্তী একটি টেবিলে নিজের জিনিসপত্র রেখে ঐ তরুণীদের সঙ্গে কথা বলতে শুরু করেন।
কিন্তু সালমানের ফ্যান দাবিকৃত তরুণীরা নাইট ক্লাব থেকে চলে যাওয়ার পরই তিনি লক্ষ্য করেন, টেবিল থেকে তার জিনিসপত্র উধাও। সালমানের যে জিনিসগুলো খোয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ওয়ালেট, সানগ্লাস এবং একটি পেনডেন্ট।
ব্যাপারটা সালমানের চোখে পড়তেই সজাগ হয়ে তার নিরাপত্তারক্ষীদের জানান তার জিনিসগুলো নিখোঁজ হওয়ার খবর। অনেক খোঁজাখুঁজি করেও সালমানের সখের সে জিনিসগুলো পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা সালমানকে এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানাতে বললেও, সালমান পুলিশের নিকট অভিযোগ জানাতে রাজি হননি।



































