প্রথমবারের মতো নাটকে অভিনয় করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান
১২ মে ২০১৬, ০৭:০৯ পিএম
বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো নাটকে অভিনয় করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালায় ‘রূপকথা’ নাটকে দেখা যাবে হৃদয় খানকে। নাটকটির কাহিনীচিত্র মোস্তফা কামাল রাজের, যার নাট্যরূপ দেবেন আসাদ জামান।
নাটকটিতে হৃদয় খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এতে আরো অভিনয় করবেন শাওন, আব্দুল্লাহ রানা প্রমুখ।
এ প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘রূপকথা’ নাটকটি রোমান্টিক ভালোবাসার গল্পে নির্মিত হবে। নাটকে একটি গান থাকবে। গানটির সুর-সংগীত পরিচালনা করবেন হৃদয় খান।
নির্মাতা রাজ আরো বলেন, হৃদয় খান সংগীত ভুবনে তুমুল জনপ্রিয়। এবার অভিনয়ে এসে তার ক্যারিয়ারে কাজটি ভিন্নমাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।
রাজ আরও বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরখানে নাটকটির শুটিং শুরু হবে। চলবে টানা তিনদিন।
আগামী রোজার ঈদে চ্যানেল আই-তে নাটকটি প্রচারিত হবে।



































