অভিনেত্রী কালকি পুরস্কার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার
০৭ মে ২০১৬, ০৯:৫৬ পিএম
প্রতিদিনের চিত্র, আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।
দিল্লির বিজ্ঞান ভবনে গত ৩ মে (মঙ্গলবার) রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কালকি। অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে বের হতেই শ্লীলতাহানির শিকার হন এই অভিনেত্রী। কিন্তু তার এই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। মিলনায়তন থেকে বেরোতেই শ্লীলতাহানির শিকার হন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।
অনুষ্ঠান কক্ষ থেকে বের হয়ে দেহরক্ষীর সঙ্গে কালকি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তার জন্যে বরাদ্দ নিরাপত্তা কর্মীরা অমিতাভ বচ্চন ও কঙ্গনা রনৌতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফাঁকা পেয়ে কালকিকে বাইরেরের উৎসুক মানুষ তাকে ঘিরে ধরে। তখনই এই তিক্ততা পরিস্থিতির শিকার হন তিনি।
প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভাবলেও পরে অভিযোগ করেন অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের কাছে।
‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন কালকি।



































