শাহরুখ অভিনীত সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ এপ্রিল ২০১৬, ০৮:১৭ পিএম


শাহরুখ অভিনীত সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা!

বিনোদন ডেস্ক :: শাহরুখ অভিনীত সিনেমার পোস্টার ও সবরকম প্রচার মাধ্যমের উপরও নিষেধাজ্ঞা জারির দাবী জানিয়েছেন মুস্তাক আহমেদ। আব্দুল লাতিফের ছেলে মুস্তক আহমেদ। আর গুজরাটের গ্যাংস্টার আব্দুল লতিফের কাহানি তুলে ধরা হয়েছে ‘রইস’ ছবিতে। নাম ভূমিকায় রয়েছেন শাহরুখ খান।

বন্ধুপ্রীতি, কথার দাম এসব রাখতে গিয়েই পিছিয়ে গিয়েছে ‘রইস’র মুক্তি। তবে এবার অশনির ছায়া ‘রইস’ উপর। সম্প্রতি এছবির মুক্তির উপর আদালতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানাল মুস্তাক আহমেদ।

রেড চিলি ও এক্সেল এন্টারটেইনমেন্ট অর্থাৎ শাহরুখ ও করণ জোহারের যৌথ উদ্যোগে তৈরি ‘রইস’। এই দুই প্রডাকশনকে ১১ মে তারিখের মধ্যে মুস্তাকের নোটিশের জবাব দিতে বলেছে আদালত।

Ads