কথিত প্রেমিকের সঙ্গে ব্যাংককে কারিশমা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ এপ্রিল ২০১৬, ০৫:৪৪ পিএম


কথিত প্রেমিকের সঙ্গে ব্যাংককে কারিশমা

বিনোদন ডেস্ক :: অনেকদিন ধরেই গুঞ্জণ, বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে প্রেম চলছে সন্দীপ তোশনিওয়াল নামের একজনের। এই জুটি না-কি অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংকক! ৪১ বছর বয়সী এই অভিনেত্রী একা নন, সঙ্গে ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

জানা গেছে, প্রেমিক সন্দীপের ৩৭তম জন্মদিন পালনের জন্যই নাকি ব্যাংকক গিয়েছিলেন কারিশমা। লোকচক্ষু এড়াতে বিমানবন্দরে প্রথমে কারিনা ও কারিশমা বিমানে ওঠেন। এরপর আলাদাভাবে যান সাইফ। তৃতীয় একটি গাড়িতে বাইরে অপেক্ষা করছিলেন সন্দীপ। সবাই যাওয়ার পর নজরদারি এড়িয়ে কোনও এক ফাঁকে তিনিও উঠে পড়েন বিমানে।

Ads