বিজ্ঞাপনে ফিরছেন জাহিদ হাসান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ এপ্রিল ২০১৬, ১০:০৪ পিএম


বিজ্ঞাপনে ফিরছেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক :: একটি হাউজিংয়ের বিজ্ঞাপনে শেষবার দেখা গিয়েছিল টেলিভিশনের জনপ্রিয় ‍মুখ জাহিদ হাসানকে। তাও কয়েক বছর হল। সেখানে অবশ্য সপরিবারেই ছিলেন তিনি। তার সহধর্মিনী মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও মেয়ে পুষ্পিতা ছিলেন এ বিজ্ঞাপনে। এবার আসছেন নামি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশনের হয়ে দূতিয়ালি করতে।

অচিরে তাকে এ পণ্যের বিজ্ঞাপন ও বিভিন্ন ধরনের প্রচারণায় দেখা যাবে।          

প্রসঙ্গত, মৌসুমী, ফেরদৌস, মোশাররফ করিমসহ আরএফএলের বিভিন্ন পণ্যের দূত হিসেবে জড়িত আছেন বেশ কয়েকজন নামি তারকা। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন জাহিদ হাসান।

Ads