বৈশাখ মাতবে জেমসের গানে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ এপ্রিল ২০১৬, ১০:২৮ পিএম


বৈশাখ মাতবে জেমসের গানে

বিনোদন ডেস্ক :: দু’দিন বাদেই বাংলাবর্ষ ১৪২২কে বিদায় জানিয়ে আসছে নববর্ষ ১৪২৩। নতুন বছরকে বরণ করে নিয়ে প্রতি পয়লা বৈশাখেই নগর জুড়ে থাকে নানা আয়োজন। আসছে পয়লা বৈশাখে ঢাকা মাতবে গানে গানে। প্রতিবারের মতো এই নববর্ষেও নগর মাতাবেন নগর বাউল জেমস। পয়লা বৈশাখে তিন তিনটি কনসার্টে গান গাইবেন তিনি।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর সোমবার দুপুরে প্রতিদিনের চিত্রকে জানান, আগামী ১৪ এপ্রিল দুপুরে রমনা পার্কে ও ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে গান গাইবেন জেমস। এই দুই কনসার্ট ছাড়াও জেমস ওই দিন বিকেল ৩টায় ধানমণ্ডির শেখ জামাল মাঠে গান পরিবেশন করবেন। শেখ জামাল মাঠের এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘রাঙানো বৈশাখ’।

এই কনসার্টে জেমসের পাশাপাশি গান শোনাবেন একঝাঁক কণ্ঠশিল্পী। এই তালিকায় আছেন, আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড।

Ads