অমিতাভ-ঐশ্বরিয়াও করফাঁকির তালিকায়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ এপ্রিল ২০১৬, ০৯:৪৬ পিএম


অমিতাভ-ঐশ্বরিয়াও করফাঁকির তালিকায়

বিনোদন ডেস্ক :: এ বছর বসন্তে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। প্রায় এক কোটি ১১ লাখ কর ফাঁকির তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। এতে দেখা যায়, বিভিন্ন দেশের রাষ্ট্র নেতা এবং ধনী ব্যক্তিরা কী ভাবে কর ফাঁকি দিয়ে বাড়াচ্ছেন সম্পদ। এই তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে ভারতের বিগ বি অমিতাভ বচ্চন এবং লিওনেল মেসি সহ বহু বড় তারকার নাম।

ভারতের বহু বড় বড় ব্যক্তির নাম রয়েছে পানামার আইনি ওই প্রতিষ্ঠানের তালিকায়। অমিতাভ বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, ইন্ডিয়াবুলসের প্রতিষ্ঠাতা সমীর গেহলত, ডিএলএফের কে পি সিং এবং তার পরিবারের আরও নয় সদস্য।

দেশের প্রচলিত আইন এবং কর বিভাগের চোখকে ফাঁকি দিয়ে এরা গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।

এই রহস্য ফাঁসের পেছনে রয়েছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। ৭৬টি দেশের ৩৭৫ জন সাংবাদিক এই তথ্য ফাঁস করেছেন।

Ads