ইউটিউব কাঁপাচ্ছে সানির নতুন গান
০২ এপ্রিল ২০১৬, ০৪:৫৪ পিএম
বিনোদন ডেস্ক :: বলিউডে ‘বেবি ডল’ দিয়ে উত্তাপ ছড়িয়েছেন সেনসেশন নায়িকা সানি লিওন। বেবি ডলের মতো আরেকটি আইটেম গান দিয়ে সানি বর্তমানে সামাজিক মাধ্যম ইউটিউব কাঁপাচ্ছেন।
সানির পরবর্তী সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর ‘দো পেগ মার’ শিরোনামের একটি গানে সানিকে দেখা গেছে চেনা রুপে। সম্প্রতি ইউটিউবে গানটি রিলিজ দেওয়া হয়েছে।
‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার এই গানটি ইতোমধ্যে আলোচনার শীর্ষে ওঠে এসছে। গানটিতে সানির পাশাপাশি দেখা গেছে তানুজ ভিরওয়ানিকে। সিনেমায় সানির বিপরীতে অভিনয় করছেন তিনি।
‘দো পেগ মার’ গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী নেহা কাক্কর। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডিসুজা। সিনেমাটি আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে।



































