ইবিতে দ্বিতীয় দিনের মত বৈছাআ'র বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ জুলাই ২০২৫, ০৮:৪৩ পিএম
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃক্ষোরোপন কর্মসূচির পালন করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে দেড় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, "জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রায় দুই হাজার বৃক্ষরোপণের একটি কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় গতদিন সেন্ট্রাল মসজিস প্রাঙ্গণে কিছু গাছ লাগিয়েছি। আজ আমরা জুলাই উদ্যানে দেড় শতাধিক গাছ লাগাচ্ছি। আমাদের এ কার্যক্রম পুরো জুলাই মাসব্যাপী ক্যাম্পাদের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।'
প্রসঙ্গত, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে কিছু গাছের চারা রোপনের মাধ্যমে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়।

































