বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুন ২০২৬, ০৯:২৮ এএম


বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

 

ন্তর্জাতিক ডেস্ক, প্রতিদিনের চিত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের বিখ্যাত রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই চুক্তি সই হয়।

ঐতিহাসিক এই সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অন্যদিকে, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দল হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাসে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।

 

Ads