আমি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি- বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম


আমি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি- বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।


মি ৭২ সালে মন্ত্রী হতে পারতাম। এমপি হওয়া আমার জন্য কোন কঠিন কথা না। কিন্তু আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করিনা। আমি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি,আমি মানুষকে পাহারা দেওয়ার জন্য রাজনীতি করি এমন মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এসব মন্তব্য করেছেন।

 

সে সময় তিনি আরও বলেন,মহান আল্লাহ রাসুল ও মা-বাবার পর আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেছি।বঙ্গবন্ধুকে ভালোনাবাসতে পারলে আমি একটা গরুর রাখাল হতাম,অথবা রিক্সাওয়ালা হতাম। আজকে যে দেশকে ভালবাসতে পারি,মাটিকে ভালবাসতে পারি তা বঙ্গবন্ধুর জন্য।

 

এছাড়াও তার দলের ব্যাপারে বলেন,শক্ত করে গামছা ধরুন,ভোট চুরি বন্ধ করবো।আমি গামছা নিয়েছি চুরি বন্ধ করার জন্য,আমি গামছা দিয়ে দেশের সমস্ত নোংরা পরিস্কার করতে চাই। মানুষকে গামছার পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

 

জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মীনি নাসরিন কাদের সিদ্দিকীসহ বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(বীর প্রতীক),সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার,কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতারীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু,মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস ও উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বান ফরহাদ হোসেন প্রমুখ।

Ads