টাঙ্গাইল প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩১ ডিসেম্বর ২০২২, ০৪:০১ পিএম
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৩০ ডিসেমবর শুক্রবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
বৈশাখী টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা'সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।































